1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষা কেন্দ্রে সায়মা ও লাবনী - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষা কেন্দ্রে সায়মা ও লাবনী

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১১:৫৮ এএম
শেয়ার করুন

স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় মায়ের লাশ বাড়িতে রেখে ৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের লাশ দাফনে অংশ নেবে তারাও।এমন হৃদয়বিদারক ঘটনা টাঙ্গাইলের সখীপুর উপজেলায়।

উপজেলার হাতিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনিষ্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তারের মা মারা গেছেন। ওই দুই কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মা হারানো সায়মা আক্তার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আজ সকাল ১০টার আগে অশ্রুসিক্ত চোখে কেন্দ্রে আসেন তারা। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় তারা।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার হতেয়া গ্রামের মো. রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার(৪০) কিডনী জনিত সমস্যার কারণে ২ জুলাই দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতেই মারা যান।সায়মার আরেক ভাই আছে। অপরদিকে উপজেলার কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন(৪৫) গতরাত সাড়ে নয়টার দিকে মারা যান। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। উভয়ে পরিবারের ছোট সন্তান।

দুজনের বাড়িতেই পরীক্ষার আনন্দের পরিবর্তে শোক নেমে এসেছে। চলছে লাশ দাফনের প্রস্তুতি। মায়ের মৃত্যুর পর সায়মা আক্তার ও লাবনী আক্তার ভেঙে পড়লেও স্বজনদের কথায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা। লাবনীর মায়ের জানাজা সকাল সাড়ে ১১টার অনুষ্ঠিত হয় অন্যদিকে সায়মার মায়ের জানাজা বাদ যোহর অনুষ্ঠিত হবে।

হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, সায়মা মেধাবী শিক্ষার্থী। তবে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসা সত্যি কষ্টদায়ক। আল্লাহ যেন তার সহায় হোন।

এই বিভাগের আরো খবর