1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেরোবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক পুলক - আজকের কাগজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

বেরোবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক পুলক

বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:৪০ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ ও দৈনিক প্রতিদিনের বার্তা’র (স্থানীয়) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুজ্জামান পুলক।
বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এবং বেরোবিসাসের সাবেক সভাপতি মোবাশ্বের আহমেদ।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল খায়ের জায়ীদ, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদুর রহমান এবং কোষাধ্যক্ষ জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ আজিজুর রহমান। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম, রিপন শাহরিয়ার ও মাসফিকুল হাসান।

নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ বলেন, সাংবাদিকতা একটি নীতি-নৈতিকতাসম্পন্ন পেশা। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে সমাজের অন্যায়-অসংগতি তুলে ধরেন। এ কারণেই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। ‘তথ্যই শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালের ২৬ অক্টোবর বেরোবিসাসের যাত্রা শুরু হয়। সংগঠনের মূল লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ ও সত্য তথ্য প্রকাশ করা। তিনি আরও বলেন, সবার সহযোগিতা থাকলে সামষ্টিক পরামর্শের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জাতির কাছে আরও উজ্জ্বলভাবে তুলে ধরা সম্ভব হবে।

সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলক বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের দর্পণ হলো তার সাংবাদিক সমাজ। বেরোবিসাস সব সময় ক্যাম্পাসের অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে। তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। এই ঐতিহ্য সমুন্নত রাখাই হবে তার প্রধান লক্ষ্য।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *