1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভুটানের ক্রিকেটার আইপিএল নিলামে! - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে শাড়ি ও মাদকসহ ৩৮ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালান জব্দ, আটক ১ চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগীকে গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে: বিল গেটস ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ৩ নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদ সংসদ সদস্যের প্রচারণায় ইউএনওর হাততালি অরুণাচলে বাঁধবিরোধী বিক্ষোভে উত্তাল, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বহু মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি: তদন্তে পুলিশ আইজিপি: চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে লুইস দে লা ফুয়েন্তে

ভুটানের ক্রিকেটার আইপিএল নিলামে!

আজকের কাগজবিডি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২ ৩:৩৭ পিএম
শেয়ার করুন

আইপিএল মানেই টাকার ওড়াওড়ি আর জমজমাট সব ম্যাচ। টাকার জন্যই বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা একটা দল পাওয়ার আশায় নিজেদের নিলামে তোলেন। সংখ্যাটা বরাবরই হাজার ছাড়িয়ে যায়। এবারও এবারের নিলামে মোট ১২১৪ জন ক্রিকেটার থাকছেন।

এতজনের মাঝে একজন এসেছেন ভুটান থেকে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। ভুটানের ক্রিকেটার মিকিও দর্জি সুযোগ পেয়েছেন আইপিএলের নিলামে।

করোনার বাড়বাড়ন্তের মাঝেই আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। সেই নিলামের আগে ক্রিকেটারদের তালিকায় ছাঁটাই অভিযান চালাবে আইপিএল কর্তৃপক্ষ। সেই ছাঁটাইয়ের পর মিকিও দর্জি টিকে গেলে তা হবে আইসিসির অধিভুক্ত দেশটির জন্য দারুণ ব্যাপার। পাহাড়ের দেশ ভুটানে এমনিতেই জায়গার অভাবে ক্রিকেট খেলা খুব কঠিন। তাই সেই দেশ থেকে একজন আইপিএলে সুযোগ পেলে তা হবে বড় ঘটনা।

ইতোমধ্যেই অবশ্য ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাক্ষাত করেছেন মিকিও। ভারতের সফলতম অধিনায়ক ধোনি তাকে কিছু পরামর্শও দিয়েছেন। সবচেয়ে বড় পরামর্শ হলো, ‘ফলের অপেক্ষা না করে নিজের কাজটা করে যাও’। স্বপ্নের নায়কের কথা মেনেই নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন মিকিও। উল্লেখ্য, আগামী আইপিএলে ৮ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নতুন ২ ফ্র্যাঞ্চাইজি। তাই ক্রিকেটারদের দল পাওয়ার সুযোগ আরও বেড়ে যাবে।

এই বিভাগের আরো খবর