1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ চরফ্যাশনে বেড়িবাঁধ কেটে চেয়ারম্যানবাজার এলাকায় বহুতল ভবন নির্মাণ চলছে, নজরদারি নিয়ে প্রশ্ন নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৫০০ বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার স্বামী প্রবাসে, পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা! সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য ২৩ বছর পর দেখা দিলেন হঠাৎ হারিয়ে যাওয়া সেই অভিনেত্রী ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০ সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার, একাধিক বিল উত্থাপনের সম্ভাবনা

মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১:৪৯ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে হুমাইরা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

২৭ এপ্রিল শনিবার সকালে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমকে ধাক্কা দেয় একটি অটো। এতে হাবিবার কোলে থাকা হুমাইরা পরে গুরুতর আহত হয়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অটোরিকশা দুটি আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর