1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয়

রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৯:০৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্প’-এর নির্মাণকাজের কারণে রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন ঘোষণা করা হয়েছে। এর প্রভাব পড়তে পারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর আওতাধীন বিভিন্ন এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় আংশিক লোডশেডিংয়ের আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৫ জুলাই) প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক জরুরি সীমিত পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্রের নির্মাণকাজ নিরাপদ ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ জুলাই সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইন শাটডাউনে থাকবে।
এছাড়া ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা আট দিন রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইনও শাটডাউনে থাকবে। এ সময় নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারগুলোর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। ফলে কুড়িগ্রামসহ সংশ্লিষ্ট এলাকায় আংশিক লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকলে পরিস্থিতি অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার চেষ্টা করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
এদিকে শাটডাউন চলাকালে সম্ভাব্য ভোগান্তি কমাতে পিজিসিবি সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকার গ্রাহক, সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আগাম অবহিত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা নিশ্চিত করারও অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আরও আধুনিক, নির্ভরযোগ্য ও সক্ষম করে তুলতেই এই শাটডাউন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং গ্রাহকসেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর