1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৫:৩৫ পিএম
শেয়ার করুন

রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় বিপ্লব (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব লালবাগ কেল্লার বাজারে মাছের ব্যবসা করতেন। এলাকায় তিনি ‘মাউছা বিপ্লব’ নামে পরিচিত ছিলেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে বেলা ২টার দিকে ঘটনাস্থলে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

এসআই আরও জানান, নিহত বিপ্লব শহীদনগরের ৬ নম্বর গলিতে তাঁর খালার বাসায় থাকতেন। তাঁর বাবা অনেক আগেই মারা গেছেন। বর্তমানে তিনি কোনো কাজ করতেন না। দুপুরে কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর