1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন অর্থবছরে ৫৫১ কোটি টাকার বাজেট - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন অর্থবছরে ৫৫১ কোটি টাকার বাজেট

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ১:৪৩ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৫৫১ কোটি ১৪ লক্ষ ৫০ টাকার বাজেট পাস হয়েছে। এতে গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ কোটি ৩ লাখ টাকা—যা বাজেটের ২.৮ শতাংশ। অন্যদিকে বেতন-ভাতা ও পেনশনে সর্বোচ্চ ৪২২ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে—যা বাজেটের ৭৬.৫ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। ইতোমধ্যেই ২০২৫-২০২৬ অর্থ বছরের এ বাজেট সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে।

২০২৫-২০২৬ অর্থ বছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি ৩ লাখ টাকা; মূলধন খাতে ১৬ কোটি ৬ লাখ, পণ্য ও সেবা (সাধারণ) খাতে ৭৬ কোটি ৪১ লাখ ৫০ হাজার, পণ্য ও সেবা মেরামত ও সংরক্ষণ ১৬ কোটি ৫০ লাখ, বেতন ও ভাতাদি খাতে ৩০৪ কোটি ৯৭ লাখ এবং পেনশন বাবদ ১১৮ কোটি ব্যয় করা হবে।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৫৬৪ কোটি ৩৪ লক্ষ টাকা। সে হিসেবে নতুন অর্থবছরের বাজেটে কমেছে প্রায় ১৩ কোটি টাকা। গবেষণা খাতে আগের বছরের তুলনায় ১ কোটি টাকা টাকা বেড়েছে; এছাড়া খাতগুলোতে ব্যয়ের পরিমাণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানিয়েছেন, “এবারের বাজেটের উল্লেখযোগ্য কিছু বিষয়ের মধ্যে আছে: শিক্ষার্থীদের জন্য গবেষণাগার সরঞ্জামাদি খাতে গুরুত্ব দেয়া হয়েছে; কোন কোন ক্ষেত্রে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে।

খেলাধুলা ব্যয় ও ক্রীড়া উপকরণ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের ইন্টার্ণশীপ এবং বর্ধিত হারে মেধাবৃত্তির বিষয়টি বাজেটে বিবেচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ওয়াটার ট্রিটমেন্ট, বিশ্ববিদ্যালয়ের ৭টি সড়ক মেরামত এবং শিক্ষার্থীদের জন্য ২টি বড় বাস বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ধরা হয়েছে।”

এই বিভাগের আরো খবর