1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজশাহীর ২ সাবেক চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধ - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজশাহীর ২ সাবেক চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধ

রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫ ৯:২৪ এএম
শেয়ার করুন

রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

তারা হলেন-তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশিদ ও গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। এদিন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *