1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েট থেকে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে: সালমা পেলেন ফুল-ফান্ডেড পিএইচডির সুযোগ - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

রুয়েট থেকে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে: সালমা পেলেন ফুল-ফান্ডেড পিএইচডির সুযোগ

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬ ৯:২৫ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমা সুমাইয়া যুক্তরাষ্ট্রের অন্যতম স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান University of Missouri–Columbia (Mizzou) এ পূর্ণাঙ্গ অর্থায়নে (Fully Funded Scholarship) পিএইচডি করার সুযোগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে Graduate Research Assistant (GRA) হিসেবে গবেষণার সঙ্গে সম্পৃক্ত হবেন বলে জানিয়েছেন।

এই সুযোগের আওতায় সালমার সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক গবেষণা ভাতা পাবেন। অর্থাৎ তাঁর উচ্চশিক্ষা ও গবেষণা কাজের ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে, যা আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়।

সালমার বিভাগ এবং রুয়েট ম্যাটেরিয়ালস ক্লাব সূত্রে তার এই অর্জনে সন্তোষ ও গৌরব প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, সালমার এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হবে।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রাচীন ও গবেষণা কেন্দ্রিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম University of Missouri–Columbia যা ‘American Association of Universities (AAU)’ এর সদস্য।অর্থাৎ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয় গুলোর অন্তর্ভুক্ত। গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতার জন্য এটি আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। পাশাপাশি এর ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও গবেষণা কার্যক্রমও বিশ্বব্যাপী সমাদৃত।

সালমা সুমাইয়ার এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি রুয়েটের শিক্ষার্থী ও গবেষণা প্রত্যাশী তরুণদের জন্যও এক অনুপ্রেরণার গল্প। অধ্যবসায়, গবেষণায় সম্পৃক্ততা এবং লক্ষ্যনিষ্ঠ প্রস্তুতির মাধ্যমে আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ অর্জন সম্ভব—সালমার এই সাফল্য সেই বার্তাই নতুন করে তুলে ধরেছে।

তাঁর এ অর্জনে রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে আরও সাফল্যের স্বাক্ষর রাখবেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।

এই বিভাগের আরো খবর