1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লাউয়াছড়ায় পাহাড় ধসে ১৩ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ

লাউয়াছড়ায় পাহাড় ধসে ১৩ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

তিমির বনিক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ১:১০ পিএম
শেয়ার করুন

ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে পাহাড় ধসে বড় বাঁশঝাড় সড়কে পড়েছে। এতে কমলগঞ্জ – শ্রীমঙ্গল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২০ই আগস্ট) ভোরে ভারী বৃষ্টির ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে রয়েছে।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার (২০ই আগস্ট) ভোর রাতে ভারী বৃষ্টির ফলে টিলার উপরের বড় একটি বাঁশঝাড় সড়কে উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে কিছু বাশঁ কেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগ বড় বাঁশঝাড়টি সরানোর পর ১৩ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

এই বিভাগের আরো খবর