1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৪:৫১ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলের নেতৃত্ব দেন হাবিলদার মোঃ শাহ জাহান।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার উপজেলার জলশুকা গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *