1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও মতবিনিময় সভা - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

সাপাহারে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও মতবিনিময় সভা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩০ পিএম
শেয়ার করুন

ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাপাহার উপজেলা সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “সকল নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রমের ফল ঘরে তুলতে হলে ভোটের দিন পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সামনে আর কয়েক দিন কষ্ট করে আগামী ১২ তারিখে বিজয় নিয়ে ঘরে ফেরার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আবু হাসনাত রেজা, সদর ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুর রশিদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ কোরবান আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মতবিনিময় সভায় স্থানীয় ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের রাষ্ট্র পরিকল্পনা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *