1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে পুলিশের অভিযানে চোর ও অগ্নিসংযোগকারীসহ গ্রেপ্তার ৩ - আজকের কাগজ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ভিয়েতনামের ফু কুওক দ্বীপের উপকূলে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন, বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৪ গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ১১তম রুয়েট ক্যারিয়ার ফেয়ার সফলভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত শিশুকে উদ্ধার, আটক ২ আম বাজারে ‘আম তোলা’র দৌরাত্ম্য, পুলিশের অভিযানে গ্রেফতার ৫ হিলিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার ২৪ ঘণ্টার মধ্যেই ১১,৭৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

হিলিতে পুলিশের অভিযানে চোর ও অগ্নিসংযোগকারীসহ গ্রেপ্তার ৩

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৮:৩৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এক বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে মাদক মামলার এক আসামিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, চুরি ও অগ্নিসংযোগ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পৃথক দুটি মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

​শুক্রবার (১০ জুলাই) বৈকাল বেলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হাকিমপুর থানা এলাকায় পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের কারণে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন হাকিমপুর থানার পাউশ গাড়া গ্রামের মৃত আব্দুল হাবিল সরকারের ছেলে। সাজা ঘোষণার পর তাকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​পৃথক আরেকটি অভিযানে চুরি ও চোরাই মাল হেফাজতে রাখার অভিযোগে মোঃ গোলাম রব্বানী (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নবাবগঞ্জ থানার গুনবিহার (পুটিমারা) গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

​এছাড়াও, অন্য একটি মামলায় অগ্নিসংযোগ ও ক্ষতিকর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোঃ জিহাদ (২৮) নামের আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জিহাদ হাকিমপুর থানার বাওনা গ্রামের মোঃ ওবায়দুলের বাড়ির গৃহকর্মী (কাজের ছেলে) হিসেবে কর্মরত ছিলেন। (তার বাবার নাম অজ্ঞাত)।

​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, অপরাধ দমনে থানা পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর