1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার - আজকের কাগজ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ভিয়েতনামের ফু কুওক দ্বীপের উপকূলে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন, বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৪ গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ১১তম রুয়েট ক্যারিয়ার ফেয়ার সফলভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত শিশুকে উদ্ধার, আটক ২ আম বাজারে ‘আম তোলা’র দৌরাত্ম্য, পুলিশের অভিযানে গ্রেফতার ৫ হিলিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার ২৪ ঘণ্টার মধ্যেই ১১,৭৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

হিলিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:১১ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত তিনজন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১১ই জুলাই) বিকেল বেলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

​মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন, মোঃ মারুফ হাসান (২২) ইটাই গ্রামের মোঃ ছাইফুল ইসলামের ছেলে। মাদক সংক্রান্ত অপরাধে তাকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ​মোঃ রায়হান কবির (৩১) ঘাসুরিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে। তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ​আকিবুল ইসলাম (১৯) ঘাসুরিয়া গ্রামের আমিরুলের ছেলে। তাকেও ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত আসামিদের পাশাপাশি আদালতের নিয়মিত মামলার ওয়ারেন্ট মূলে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন, মোঃ মাফি ইসরাত সৈকত (২৪) তিনি হাকিমপুর থানার বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার মৃত শের আলীর ছেলে।

​হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে দিনাজপুর জেলা কারাগারের সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর