
ভয়াল ২৫শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযোগ্য মর্যদায় আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা’র সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ২৫শে মার্চের সেই কালরাত্রির বিভীষিকাময় ইতিহাস তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্মৃতিচারণ সভায় বক্তারা আরও বলেন, স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উক্ত আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে ২৫শে মার্চের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply