
দিনাজপুরের হাকিমপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে একাট্টা হয়েছেন হিলি রেলওয়ে ও হাকিমপুর উপজেলা পরিষদের কর্মচারীরা, আজ হিলি রেলওয়ে স্টেশন ও উপজেলা চত্বরে যৌথভাবে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা, এসময় আন্দোলনরত কর্মচারীরা দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এক কর্মসূচিতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ রেলওয়ে কর্মচারী হিলি শাখার নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আব্দুল ওহাব বলেন, বর্তমান বাজারে সাধারণ বেতনে সংসার চালানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
একই সুরে সংহতি প্রকাশ করে হাকিমপুর উপজেলা পরিষদ কর্মচারী শাখার নেতৃবৃন্দ জানান, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এখন সময়ের দাবি, অবিলম্বে নবম পে-স্কেল কার্যকর করা জরুরি।
আন্দোলনরত কর্মচারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বর্তমান সরকার দ্রুত তাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে নতুন পে-স্কেল ঘোষণা করবে। দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে৷
Leave a Reply