1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ অর্জন রুয়েট শিক্ষকের - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ অর্জন রুয়েট শিক্ষকের

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫ ৯:০৯ এএম
শেয়ার করুন

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিযোগিতা Huawei ICT Competition 2024-2025-এ গ্র্যান্ড প্রাইজ (চ্যাম্পিয়ন) জিতে নিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আজমাঈন ইয়াক্কিন সৃজন। তিনি Experimental Teaching Track বিভাগের Most Valuable Instructor (MVI) হিসেবে এই অসাধারণ সাফল্য অর্জন করেন।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় চীনের শেনজেনে অবস্থিত হুয়াওয়ের প্রধান কার্যালয়ে। এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের আইসিটি শিক্ষাবিদ ও প্রশিক্ষকরা। সেখানে বাংলাদেশ এবং রুয়েটকে প্রতিনিধিত্ব করে আজমাইন ইয়াক্বীন সৃজন নিজের দক্ষতা, শিক্ষাদানের পদ্ধতি ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির মাধ্যমে সবার নজর কাড়েন।

এই আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিজ্ঞতা নিয়ে অনুভূতি জানিয়ে তিনি বলেন, “আমি গর্বিত যে বাংলাদেশ এবং রুয়েটকে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি মঞ্চে প্রতিনিধিত্ব করতে পেরেছি একজন MVI হিসেবে। ‘আমি কি অংশ নেব?’—এই প্রশ্ন থেকে শুরু করে পুরোটা জিতে নেওয়া ছিল জীবনভরের স্মরণীয় একটি যাত্রা। প্রথমবার একা বিদেশে ভ্রমণ করেছি, অসংখ্য বন্ধু ও স্মৃতি জমা হয়েছে। জীবন সত্যিই সুন্দর।”

প্রতিযোগিতার এই গৌরবজনক অর্জনে রুয়েট পরিবার গর্বিত এবং ভবিষ্যতে আরও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষকদের অংশগ্রহণ ও সাফল্য প্রত্যাশা করছে।

এই বিভাগের আরো খবর