1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৭:০২ পিএম
শেয়ার করুন

উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।আদালতে রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আনিস আলমগীর রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন যা স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। তবে শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া এই মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার বাকী আসামিরা হলেন, মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি করেন, যা পরবর্তীতে মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলায়, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে।রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

এই বিভাগের আরো খবর