1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এনসিপির সদস্য সচিব - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এনসিপির সদস্য সচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫ ১:৩৯ পিএম
শেয়ার করুন

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আজ শনিবার বিকালে শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির গণজমায়াতে তিনি এ দাবি জানান।

আখতার বলেন, ‘বাংলাদেশের জনগণ ৫ আগস্ট সমর্থন দিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই। শুধু মানবতাবিরোধী অপরাধ নয়, আওয়ামী লীগ বাংলাদেশের একটি ফ্যাসিবাদী শক্তি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এ কথা বলে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, সেটি জুলাইয়ের জনতা কোনোভাবেই মেনে নেবে না।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া জুলাই প্লোক্লেমেশন জারি করতে হবে। যদি এ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে টালবাহানা করে, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না।’

এই বিভাগের আরো খবর