1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে, পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আ. লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির কুড়িগ্রামে ট্রেনের নিচে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার!

পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৮:৪৯ পিএম
শেয়ার করুন

পিরোজপুরে একজন ব্যক্তির দাফন কার্যক্রমকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কমিটির দায়িত্ব পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং নূরুল ইসলাম বুলবুল এমপি। দায়িত্ব পাওয়ার পর থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে পিরোজপুরের সাম্প্রতিক ওই ঘটনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। গঠিত কমিটি ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং এর সাথে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখবে। তদন্ত কার্যক্রম চলাকালীন স্থানীয় জামায়াত নেতাকর্মীদের কমিটির সাথে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরো খবর