1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবৈধ জুস কারখানায় র‍্যাবের অভিযান: সিলগালা ও বিপুল পরিমাণ মালামাল জব্দ - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

অবৈধ জুস কারখানায় র‍্যাবের অভিযান: সিলগালা ও বিপুল পরিমাণ মালামাল জব্দ

নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ৬:৫০ এএম
শেয়ার করুন

নেত্রকোনায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের পণ্য।

গোপন তথ্যের ভিত্তিতে  (১৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ও ময়মনসিংহ এর যৌথ অভিযান  এসব অনিয়ম উদঘাটিত হয়। জেলা শহরের শাহ-সুলতান রোডের বালুয়াকান্দা এলাকায় অবস্থিত একটি পুরনো রাইস মিল ভাড়া নিয়ে কামরুজ্জামান ও তার সহযোগীরা অবৈধভাবে তৈরি করছিলেন জুস, কোমল পানীয়, শ্যাম্পু, চা পাতা, বিভিন্ন ব্র্যান্ডের ডিটারজেন্ট এবং সরিষার তেলসহ অন্তত ১৫ প্রকার ভেজাল পণ্য।

অভিযানে র‍্যাব সদস্যরা বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেন।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন নেত্রকোণার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান। অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুল ইসলাম, র‍্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এবং অপারেশন অফিসার মো. জুনায়েদ ভূঁইয়াসহ অন্যান্য র‍্যাব সদস্যরা।এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এসব ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *