1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইনজীবী: দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে, পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আ. লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির কুড়িগ্রামে ট্রেনের নিচে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার! কটিয়াদীতে পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু সালিশে লাখ টাকার সমঝোতা, পরদিন নারীর মৃত্যু! বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক রুশ বাহিনীতে নিয়োগ চিকিৎসাসেবার মানোন্নয়নে জ্ঞানচর্চা ও গবেষণার বিকল্প নেই: চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন

আইনজীবী: দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:২৮ পিএম
শেয়ার করুন

টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় শিশুর বাবা শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছিলেন। তবে এরপর মাদরাসা কর্তৃপক্ষের দায়ের করা এক পাল্টা মামলায় তার বিরুদ্ধে মারধর, ১৭ লাখ টাকা চুরি এবং হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই মামলার পর থেকেই শাহজালাল রুমি আত্মগোপনে চলে যান এবং সোমবার রাতে সাংবাদিকদের কাছে দাবি করেন যে তিনি দেশ ছেড়েছেন। এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। আর গতকাল সোমবার রাতে সাংবাদিকদের জানান, ‘আমি এই দেশে আর নেই। এরপর মাদরাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর বাবার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টা অভিযোগে আসামি করা হয়। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’।

তবে মঙ্গলবার ২৭ অক্টোবর রুমির আইনজীবী এইচ এম রুহুল আমীন মোল্লা (হাসান) জানিয়েছেন, তার মক্কেল দেশেই আছেন। সোমবার রাতে আইনি পরামর্শের জন্য তিনি তার চেম্বারে অবস্থান করেছিলেন। রুমির বিরুদ্ধে দায়ের হওয়া ওই পাল্টা মামলার প্রেক্ষিতে তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন বলে নিশ্চিত করেন আইনজীবী। তবে আবেদনের শুনানি কবে হবে তা এখনো জানা যায়নি।

গত ২১ অক্টোবর মাদরাসায় নির্যাতনের ওই ঘটনাটি ঘটে। সেই সময় শিশুটির বাবা অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

মাদরাসার অধ্যক্ষের দায়ের করা ওই পাল্টা মামলার পর থেকে রুমিকে প্রকাশ্যে দেখা যায়নি। বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের অপেক্ষায় রয়েছেন তার পরিবার ও সংশ্লিষ্টরা। মামলাটির শুনানি এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন সবার নজর রয়েছে।

এই বিভাগের আরো খবর