1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
যৌতুকের জন্য স্ত্রী-কন্যা নিহতের ঘটনায় স্বামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করবে পুলিশ: আইজিপি ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির মহেশখালীতে ট্রলি উল্টে চালক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট হিসেবে লুলার সামনে যে ৫ বড় চ্যালেঞ্জ

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১:৪৪ পিএম
শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলে মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত দুই আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে তারা ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এই ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাদের এই আবেদনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলে মন্তব্য করার ঘটনায় সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়াম।

গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করেন এই দুই আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। প্রসিকিউশন সেদিন যুক্তি দিয়েছিল যে, আইনজীবীদের কাছ থেকে এমন মন্তব্য আদালত সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ওই সময় তাদের সঙ্গে আওয়ামীপন্থি আরও বেশ কয়েকজন আইনজীবী আসলেও নিরাপত্তার স্বার্থে সেদিন তাদের সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেদিন প্রসিকিউশন জানিয়েছিল, রায় নিয়ে বিরূপ মন্তব্যকারী ওই দুইজন আইনজীবী হওয়ায় তাদের মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আদালত নিয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে।

অভিযুক্ত দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী গত ২৩ সেপ্টেম্বরও ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। তবে সে সময় বিচারক অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। আজকের এই শুনানি ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল-২ এর সকল মামলার শুনানি বাতিলের পাশাপাশি আদালত প্রাঙ্গণে আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার গুরুত্ব বিবেচনা করে পরবর্তী আদেশ দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর