1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬ ৯:১৩ পিএম
শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটাক্ষ করে পোস্ট দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।শুক্রবার (১ মে) বিকালে নিজের ফেসবুক আইডিতে আসিফ মাহমুদকে সরাসরি কটাক্ষ করে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নীলা লেখেন, ‘জামায়াত-শিবির ব্যবহার করল ইউনূসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিল না। এখন মেয়রও হতে দেবে না। আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার!’

রাজনৈতিক পটপরিবর্তনের পর আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। তবে সম্প্রতি বিভিন্ন নির্বাচনে প্রার্থিতা ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে দলের ভেতরে-বাইরে নানা আলোচনা চলছে। এরই মধ্যে নীলা ইসরাফিলের এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ, নীলা ইসরাফিল আগে এনসিপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি দলটির সাবেক নেত্রী হিসেবে পরিচিত। তার এই পোস্টের বিষয়ে আসিফ মাহমুদ বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর