1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইউনিয়ন পরিষদের চেয়ার চেয়ারম্যানের ব্যাক্তিগত অফিসে ব্যবহারের অভিযোগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কুড়িগ্রামে ধরলাম ব্রিজে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে দেশে ফিরলেন বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, অতীতের ভুলত্রুটির জন্য চাইলেন ক্ষমা নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চরফ্যাশনে ওষুধ প্রশাসনের অভিযানে জরিমানা

ইউনিয়ন পরিষদের চেয়ার চেয়ারম্যানের ব্যাক্তিগত অফিসে ব্যবহারের অভিযোগ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৯:৩৭ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরের চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ার তার ব্যাক্তিগত অফিসে নিয়ে ব্যবহার করা অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে কালিয়াকৈর বাজারে চেয়ারম্যানের ব্যাক্তিগত অফিসে গিয়ে ওই চেয়ারগুলো দেখা যায়।
জানা যায়,কালিয়াকৈর উপজেলার ২ নং চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রায় ৭ মাস আগে সরকারী টাকায় কেনা ইউনিয়ন পরিষদের ১২টি চেয়ারের মধ্যে ২টি চেয়ার প্রায় ৪ কিলোমিটার দুরে কালিয়াকৈর বাজারে তার ব্যাক্তিগত অফিসে নিয়ে যায়। পরিষদের সচিব আব্দুর রাজ্জাক চেয়ার দুটি পরিষদে ফেরত আনার জন্য বার বার বললেও চেয়ারম্যান আনোয়ার হোসেন কোন কর্ণপাত না করে দলীয় প্রভাব খাটিয়ে তার ব্যাক্তিগত অফিসে ব্যবহার করতে থাকে। মঙ্গলবার বিকেলে সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় ১২টি চেয়ারের মধ্যে ২ টি চেয়ার নেই। পরে তার ব্যাক্তিত অফিসে গিয়ে দেখা যায় পরিষদের ২টি চেয়ার।
এবিষয়ে চাপাইর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক বলেন, চেয়ারম্যান মহোদয় ৬/৭ মাস আগে পরিষদ থেকে ২টি চেয়ার নিয়ে যায়। তাকে চেয়ারগুলো পরিষদের ফেরত আনার জন্য বললেও তিনি তা আনেননি। যেখানে চেয়ারম্যান নিয়ে গেছে সেখান আমার কি করার আছে।
এবিষয়ে চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, কালিয়াকৈর বাজারের আমার একটি ব্যাক্তিগত অফিস আছে। ওই অফিসে সিনিয়র নেতাকর্মীরা যাবেন তাদের বসানোর জন্য পরিষদ থেকে দুটি চেয়ার নিয়ে যাওয়া হয়েছে। তার পর চেয়ার গুলো আর ফেরত আনা হয়নি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহীকর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ার ব্যাক্তিগত অফিসে ব্যবহার করার কোন নিয়ম নেই। যদি এরকম কেউ ব্যববহার করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর