সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর মার্ক কেলি দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর মার্ক কেলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৮:০৯ এএম
Advertisement
শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি। এই সামরিক পদক্ষেপকে একটি ব্যর্থ সংঘাত আখ্যা দিয়ে তিনি ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিবিষয়ক কমিটির সদস্য এবং অ্যারিজোনার এই সিনেটর যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের কার্যকারিতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। নৌবাহিনীর সাবেক এই পাইলট জানতে চান, ইরানে অভিযানের পেছনে মার্কিন বাহিনীর সুস্পষ্ট কোনো কৌশলগত উদ্দেশ্য ছিল নাকি শুধুই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো তাদের মূল লক্ষ্য ছিল।

সাক্ষাৎকারে মার্ক কেলি বলেন, ‘আমি সরাসরি হামলার লক্ষ্যবস্তুর তালিকা দেখতে চাই।’ একই সঙ্গে কারা বা কোন কর্তৃপক্ষ এই সামরিক অভিযানের অনুমোদন দিয়েছিল এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রাণঘাতী অস্ত্রের পেছনে হাজার হাজার কোটি ডলার খরচের সিদ্ধান্ত নিয়েছিল, তা গভীরভাবে খতিয়ে দেখার ওপর জোর দেন তিনি।

আসন্ন জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটদের হাতে যেতে যাচ্ছে। ঠিক এমন এক মুহূর্তে মার্ক কেলির এই মন্তব্য নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে। এর ফলে মার্কিন আইনসভায় ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে অত্যন্ত কঠোর তদন্ত পরিচালনা ও জবাবদিহি নিশ্চিত করার পথ আরও সুগম হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর