1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি পুড়িয়ে দিল আ.লীগের নেতাকর্মীরা ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন বৃষ্টির বাধায় অসম্পূর্ণ জোহানেসবার্গ টেস্ট, স্বস্তিতে বাংলাদেশ জবিতে নিষিদ্ধ রাজনীতির অভিযোগ: পাঁচ কর্মকর্তাকে জিম্মায় হস্তান্তর করল পুলিশ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৯ পিএম
শেয়ার করুন

সাধারণত চৈত্রের শেষ দিকে কিংবা গ্রীষ্মের শুরুতে বাজারে ওঠে কাঁচা আম। অথচ অগ্রহায়ণ মাসের শুরুতেই কক্সবাজারের টেকনাফের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে কাঁচা আম। মৌসুমের প্রায় চার মাস আগেই বাজারে আসা এসব আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়। অসময়ে আমের দেখা পেয়ে ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি হলেও চড়া দামের কারণে অনেকেই কিনছেন সীমিত পরিমাণে।

গত সোমবার রাতে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশের ফুটপাতে কাঁচা আম বিক্রি করতে দেখা যায় নুরুল হোসেনকে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে আমগুলো সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছেন তিনি। পাশাপাশি সারি সারি করে সাজিয়ে রেখেছেন বিক্রির জন্য। কেউ দাম শুনে এক-দুটি আম কিনছেন, আবার কেউ দাম বেশি হওয়ায় ফিরে যাচ্ছেন।

বিক্রেতা নুরুল হোসেন বলেন, টেকনাফের বিভিন্ন গ্রাম থেকে আগাম উৎপাদিত ফল কিনে এনে বাজারে বিক্রি করেন তিনি। এবার প্রতি কেজি কাঁচা আম ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছেন। মৌসুমের আগেই বাজারে আসায় এসব আমের প্রতি ক্রেতাদের আগ্রহও রয়েছে।

তাঁর কাছ থেকে আম কিনছিলেন মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘অগ্রহায়ণ মাসে সাধারণত আম বাজারে আসার কথা নয়। আমার বাড়ির আশপাশের গাছগুলোতেও এখনো মুকুল দেখা যায়নি। অথচ বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আগাম ফল হিসেবে দাম বেশি হলেও ৮০০ টাকা দিয়ে এক কেজি আম কিনেছি।’

নুরুল হোসেনের কাছে আম সরবরাহ করা বাগানমালিক মো. হাবিবুর রহমান জানান, প্রায় ২৪ বছর আগে মিয়ানমারের মংডুতে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পাহাড়ের পাদদেশে আমের বাগান দেখে আগ্রহী হন তিনি। সেখান থেকে পাকা আম এনে মিয়ানমারের বাগানমালিকদের পরামর্শে টেকনাফে প্রায় ২০০টি আমের চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যার ফলে কয়েক বছরের মধ্যেই অধিকাংশ গাছে ফল ধরতে শুরু করে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মেরিন ড্রাইভ-সংলগ্ন শাহপরীর দ্বীপ, পল্লানপাড়া, মিঠাপানির ছড়া, বড় ডেইল, বাইন্যাপাড়া ও নোয়াখালিয়াপাড়ায় কয়েক বছর ধরে আগাম আমের ফলন হচ্ছে। এসব এলাকার বাগানের আম স্থানীয় হাটবাজারে বিক্রি হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম কুতুবী বলেন, সাধারণত চৈত্র মাসের শেষ দিকে কিংবা গ্রীষ্মের শুরুতে কাঁচা আম বাজারে আসে। তবে এবার অগ্রহায়ণ মাসেই বাজারে আম পাওয়া যাচ্ছে। আবহাওয়াসহ বিভিন্ন কারণে আগাম ফলন হচ্ছে। বিষয়টি চাষিদের উৎসাহিত করছে। অসময়ে আম বাজারে আসায় অনেকেই কৌতূহলবশত ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করছেন।

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কিছু বারোমাসি আমের জাত রয়েছে, যেগুলোতে বছরে তিনবার পর্যন্ত ফলন হয়। তবে টেকনাফের এসব গাছে বছরে তিনবার ফলন হচ্ছে না; একবারই ফলন হচ্ছে, সেটিও স্বাভাবিক মৌসুমের অনেক আগে। সাধারণত চৈত্র মাসে পাওয়া আম এবার অগ্রহায়ণেই বাজারে এসেছে।

তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে এসব আগাম ফলনশীল আমগাছের বৈশিষ্ট্য ও উপযোগিতা নিরূপণ করে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষাবাদের উদ্যোগ নেওয়া গেলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।

এই বিভাগের আরো খবর