1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঝিনাইদহের বারোবাজার রেলওয়ে স্টেশনে পেট্রলবোমা নিক্ষেপ করল দুর্বৃত্তরা - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি পুড়িয়ে দিল আ.লীগের নেতাকর্মীরা ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন বৃষ্টির বাধায় অসম্পূর্ণ জোহানেসবার্গ টেস্ট, স্বস্তিতে বাংলাদেশ জবিতে নিষিদ্ধ রাজনীতির অভিযোগ: পাঁচ কর্মকর্তাকে জিম্মায় হস্তান্তর করল পুলিশ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

ঝিনাইদহের বারোবাজার রেলওয়ে স্টেশনে পেট্রলবোমা নিক্ষেপ করল দুর্বৃত্তরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ পিএম
শেয়ার করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা স্টেশনের বিভিন্ন জায়গা লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, দুর্বৃত্তরা অফিসকক্ষের দরজায় দুটি এবং স্টেশনের মালামাল রাখার বাক্সে একটি বোমা ছুড়ে মারে।

হামলায় স্টেশনের কাঠের দরজায় আগুন লাগলেও ভেতরে থাকা কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন। অফিসকক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় কর্মচারী, নথিপত্র বা আসবাবপত্রের কোনো বড় ক্ষতি হয়নি। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, হামলার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এতে কেউ হতাহত হননি, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এই বিভাগের আরো খবর