1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইস্তানবুলে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, ২৯ জন নিহত - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট হিসেবে লুলার সামনে যে ৫ বড় চ্যালেঞ্জ জনবল নিয়োগ দিয়ে মেহেরপুর পানি শোধনাগার দ্রুত চালুর আহ্বান ৩ কোটি ইরানির অস্ত্র প্রশিক্ষণের দাবি সরকারের, তথ্য নিয়ে সংশয় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দ্য সিলভা জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয় ই-বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য করণীয় রাজউকের ১০৭৪ প্লট বরাদ্দ স্থগিত, তদন্তে সংসদীয় কমিটি

ইস্তানবুলে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, ২৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৪:১৬ পিএম
শেয়ার করুন

তুরস্কের গুরুত্বপূর্ণ শহর ইস্তানবুলের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় প্রশাসন জানায়, শহরের বেসিকতাস অঞ্চলে ১৬ তলা ভবনের নিচ তলায় একটি নাইটক্লাবে এই অগ্নিকাণ্ড ঘটে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নাইটক্লাবটর সংস্কার কাজ চলছিল। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনের খবর পাওয়া মাত্র দমকল ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ আশপাশের অঞ্চল ঘিরে রেখে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩১টি দমকলগাড়ি ও ৮৬ জন কর্মী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর