1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দ্য সিলভা - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
৩ কোটি ইরানির অস্ত্র প্রশিক্ষণের দাবি সরকারের, তথ্য নিয়ে সংশয় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দ্য সিলভা জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয় ই-বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য করণীয় রাজউকের ১০৭৪ প্লট বরাদ্দ স্থগিত, তদন্তে সংসদীয় কমিটি ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ রিয়াদ-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দ্য সিলভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৮:০৯ এএম
শেয়ার করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত রানঅফ ভোটের গণনা শেষে কট্টর ফিলিস্তিনপন্থী লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন।

সোমবার বাংলাদেশ সময় ভোর সোয়া ৬টার দিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এতে লুলা ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। দুই প্রার্থীর মধ্যকার এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলাফল নিয়ে পুরো নির্বাচনী শিবিরে চরম উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছিল। সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে জানায়, ব্রাজিলের নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা হয়েছে। যা প্রদর্শন করছে তাদের মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ফলে দুই পক্ষকেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়।

নির্বাচনী নিয়ম অনুযায়ী, গত ৪ অক্টোবর দেশটিতে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় নিয়ম অনুযায়ী নির্বাচন দ্বিতীয় ধাপে বা রানঅফে গড়ায়। প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ফ্লাভিও বলসোনারো এগিয়ে থাকলেও চূড়ান্ত ধাপে তিনি লুলা দ্য সিলভার কাছে পরাজিত হয়েছেন। বিবিসি’র তথ্যমতে, ১৯৮৮ সালের পর ব্রাজিলের ইতিহাসে এই প্রথম কোনো প্রার্থী প্রথম রাউন্ডে সর্বোচ্চ ভোট পেয়েও রানঅফে এসে হেরে গেলেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বি ফ্লাভিও বলসোনানো সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে হেরে গেছেন। তবে রানঅফে তিনি ফ্লাভিওকে হারিয়ে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৮৮ সালের পর এবারই প্রথমবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এমন ঘটনা ঘটেছে।

উল্লেখ্য যে, ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর ছেলে। গত নির্বাচনে জেয়ার বলসোনারো পরাজিত হওয়ার পর ক্ষমতা হস্তান্তরে অনীহা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন আইনি জটিলতায় জেয়ার বলসোনারো নির্বাচনে অযোগ্য ঘোষিত হলে তার ছেলে ফ্লাভিও নির্বাচনী মাঠে নামেন। কিন্তু বাবার মতোই তিনিও শেষ পর্যন্ত বামপন্থী নেতা লুলা দ্য সিলভার কাছে পরাজিত হলেন। দীর্ঘ সময় ধরে চলা এই উত্তেজনাকর নির্বাচনের মাধ্যমে ব্রাজিলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। কিন্তু জেয়ার বলসোনারো সামরিক বাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে লুলাকে দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করেন।

এই বিভাগের আরো খবর