1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে সামসুল হক খান কলেজের ঈর্ষণীয় সাফল্য, পাস ৯৯.০৭ শতাংশ এইচএসসিতে এবারও দেশসেরা সাফল্য নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উত্তর প্রদেশে নির্বাচনী রণকৌশল নিয়ে চিন্তিত অমিত শাহ এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ এ পতন সরকারি ফ্ল্যাটে সাবলেট উচ্ছেদ: বাড়ি ছাড়তে হচ্ছে ইডেন-বদরুন্নেসার শিক্ষার্থীদের রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু বরিশাল বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৪.৮৪ শতাংশ এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি শিক্ষার্থীরা এক মাসেই ফের পরীক্ষার সুযোগ গণভোটের রায় না মানলে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির

এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৩:১৩ পিএম
শেয়ার করুন

শনিবার বেলা ১১টার দিকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে বগুড়া জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই সফলতার মুখ দেখেনি। রাজশাহী শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর সকল পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ী মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ী মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করেননি। একইভাবে বাগবাড়ী মডেল মহিলা কলেজ থেকে তিনজন, গোসাইবাড়ী মহিলা কলেজ থেকে দুজন এবং দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। এছাড়াও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও পাস করতে ব্যর্থ হয়েছেন।

এই বিভাগের আরো খবর