1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এক নম্বর টার্গেট আমি শত্রুদের: ইউক্রেনের প্রেসিডেন্ট - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

এক নম্বর টার্গেট আমি শত্রুদের: ইউক্রেনের প্রেসিডেন্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১:০৭ পিএম
শেয়ার করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। কারণ, তার সৈন্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় এই রাষ্ট্রে সবচেয়ে বড় হামলায় রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণার পর বৃহস্পতিবার স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা শুরু করেছে রাশিয়া। বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের কারণে আনুমানিক এক লাখ মানুষ প্রধান শহরগুলো ছেড়ে পালিয়ে গেছেন। বহু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য কিয়েভ দখল করে সরকারকে পতন করা। রাশিয়া বৃহস্পতিবার কিয়েভের উত্তরে চেরনোবিল সাবেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয়।

আজ জেলেনস্কি একটি ভিডিওবার্তায় সতর্ক করে বলেছেন, ‌‘(শত্রু) আমাকে এক নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করেছে। আমার পরিবার দুই নম্বর টার্গেট। তারা রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করে রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়।’

‘আমি রাজধানীতেই থাকব। আমার পরিবারও ইউক্রেনে আছে।’

সূত্র : রয়টার্স, এনডিটিভি

এই বিভাগের আরো খবর