1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’

ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:৫৪ পিএম
শেয়ার করুন

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘কথিত পালকপুত্র’ হিসেবে পরিচিত মো. আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার (২৩ নভেম্বর) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্তের স্বার্থে দুদক এরই মধ্যে সহকারী পরিচালক মো. নাসরুল্লাহ হোসাইনের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক মো. আবু তালহাকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে।
দুদক সূত্রে জানা গেছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিচালক এবং গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে থাকা হিরুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, ট্যাক্স জালিয়াতি এবং বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অনিয়মে যুক্ত বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মো. আসাদুজ্জামান হিরু এবং তার স্ত্রী ইসরাত জাহান যৌথভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ‘হাজার কোটি টাকার মালিক’ হয়েছেন। ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়ায় তার গ্রামের বাড়ি। আক্তারুজ্জামানের ছেলে হিরু প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ এবং ওয়েস্ট ফিল্ডসহ একাধিক প্রতিষ্ঠানেরও মালিক। তার বিরুদ্ধে ওঠা এই ব্যাপক অভিযোগগুলো তদন্তের মাধ্যমে খতিয়ে দেখবে দুদকের গঠিত অনুসন্ধান দল।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *