1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গৃহায়ন ভবন' এর সামনে উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নিষেধাজ্ঞা অমান্য করে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভের ডাক মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ঝিনাইদহে নারীকে নির্যাতনের অভিযোগে মামলা, পলাতক পাঁচজন বঙ্গোপসাগরে লঘুচাপ: কোথায় কেমন থাকবে আজকের আবহাওয়া? হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি রংপুরের পীরগাছায় আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের যাত্রা শুরু ইউরোপের বাজারে পোশাক রপ্তানি: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় হতাহত ১৭ সাজেকে থমথমে পরিস্থিতি ও অবরোধ, ধস পর্যটন খাতে কারওয়ান বাজারে চাঁদাবাজি: গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক নয়ন

গৃহায়ন ভবন’ এর সামনে উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১২:৪৮ পিএম
শেয়ার করুন

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ‘গৃহায়ন ভবন’ এর সামনে উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় শামিমুল হক ছিদ্দিকী বলেন, কাজের স্থান এবং আশপাশের পরিবেশ যদি সুন্দর না হয় তবে কর্মীরা শতভাগ মন দিয়ে কাজ করতে পারেন না। তাই আমি যোগদানের পর থেকেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার আবাসন ব্যবস্থা নিশ্চিতের জন্য সরকারি ম্যান্ডেটপ্রাপ্ত প্রতিষ্ঠানটিকে কাজে এবং পরিবেশে সুন্দর এবং স্বচ্ছতা আনার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, সকল কর্মীদের কাজের মাধ্যমে আগতরা যাতে সঠিক সেবা পান সে জন্য গতিশীলতা ও সেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে। ‘

সংশ্লিষ্টরা জানান, জাগৃকের প্রধান কার্যালয়ে আগত সেবা প্রত্যাশিত হয়রানি লাঘবে ও সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে এটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।

দেখা যায়, গৃহায়ন ভবনের সামনে স্থায়ী ও মৌসুমী ফুল ও ওষধি গাছ এবং গৃহায়ন ভবন’ এর সামনে উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে হচ্ছে। দৃষ্টিনন্দন ফুলের বাগান ভবনে আগত সেবা প্রত্যাশী ছাড়াও যাতায়াতকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। এ ছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সকল মাঠ পর্যায়ের অফিসে বৃক্ষরোপণসহ নানাবিধ মৌসুমী ও স্থায়ী ফুল গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি এ কে এম সামছুদ্দোহা পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর