1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কাবা শরিফ থেকে ৪ হাজার মুসল্লি গ্রেপ্তার - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

কাবা শরিফ থেকে ৪ হাজার মুসল্লি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৪:০১ পিএম
শেয়ার করুন

রমজান মাসে নেতিবাচক আচরণ করার অপরাধে পবিত্র কাবা শরিফ থেকে এখন পর্যন্ত চার হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং নিরাপত্তাসহ কাবায় ইবাদত করতে পারেন সেটি নিশ্চিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটিরই অংশ হিসেবে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বাড়ে। বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণলায় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়েছে, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।

এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধু একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি। ওমরাহ করতে সৌদির সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি নিতে হয়। কেউ যখন একবার ওমরাহ করেন তখন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়। যখন একই ব্যক্তি আবারও ওমরাহর অনুমতি চেয়ে আবেদন করেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা রমজানে একজন শুধুমাত্র একবারই ওমরাহ করতে পারবেন।

এই বিভাগের আরো খবর