1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামের উলিপুরে ৭দিন ব্যাপী বই মেলার উদ্বোধন - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ মিরপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্লোরিডায় বিধ্বস্ত ব্যক্তিগত বিমান: পাইলটের শেষ বার্তা ও মর্মান্তিক পরিণতি ১৪ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূর লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ হার্ভার্ডের লিড ফেলোশিপ ২০২৭–২৮: আবেদনের সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯: তদন্তে নামল এনটিএসবি সিলেটে জন্মদিন উদযাপন করলেন তৌসিফ, সঙ্গী ছিলেন সাফা ও টয়া

কুড়িগ্রামের উলিপুরে ৭দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:৩১ পিএম
শেয়ার করুন

উলিপুর বই মেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৭ দিন ব্যাপী ২৯ তম বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উলিপুরের ঐতিহ্যবাহি সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান “ফ্রেন্ডস ফেয়ার” এর এই আয়োজন টানা ২৯ বছরে পদার্পন করল।
গণপ্রজাতন্ত্রী বাংলাধেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে আয়োজিত ৭ দিন ব্যাপী এ বই মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন। তিনি বলেন, একটি উপজেলা শহরে ২৯ বছর ধরে বইমেলা হচ্ছে—এটি আমাদের সংস্কৃতির জন্য আশা জাগানিয়া ঘটনা। আমি এই বইমেলার সাফল্য কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, কলামিষ্ট ও প্রথম আলো’র যুগ্ন সম্পাদক সোহরাব হোসেন। তিনি
মেলা চত্ত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন, এন.এসআমীন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আক্তার আমীন।
সপ্তাহব্যাপী এই বইমেলার মঞ্চে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উলিপুর ফ্রেন্ডস ফেয়ার সভাপতি রেজয়ানুল করিম লালনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, এলাকার শিক্ষক, কৃতি শিক্ষার্থী, সমাজসেবক ও
সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর