1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস পালিত - আজকের কাগজ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তেই রক্ষা পেল ৩ হাজারেরও বেশি গাছ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ২বছরের জন্য বহিষ্কার পাঁচ রুয়েট শিক্ষার্থী অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে দাদিকে হত্যা: নাতিসহ গ্রেফতার ৩ দিনাজপুরের র‍্যাবের অভিযানে ৩২৭ কেজি বেলে পাথর জব্দ গ্রেপ্তার ২ ক্যান্সারে মৃত্যু-জীবনের দ্বারপ্রান্তে ফাহিম সারজিসের অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকের ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী ফজলুরকে জামায়াত আমির উনি গুরুতর অপরাধ করেছেন ‘পতনের মুখে’ পড়ে হরমুজ খুলতে চায় ইরান : ট্রাম্প পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস পালিত

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৮:০৯ পিএম
শেয়ার করুন

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয় জেলা লিগ্যাল এইড কমিটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‌্যালি শেষে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা। সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং কুড়িগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার প্রাপ্তিকে সহজ করেছে। এর মাধ্যমে বিচারপ্রার্থীরা আইনি জটিলতা থেকে মুক্তি পাচ্ছেন এবং আইনের শাসন আরও সুদৃঢ় হচ্ছে।
দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নিয়ে সেবা প্রদান করে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়, যা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে আইনগত সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *