1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে মধ্যরাতে গ্রেফতার আ.লীগ নেতা আজাদ - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জ্বালানি খরচ বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরী এমভি ওডিসির সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সামনে যে জটিল সমীকরণ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর তাহসিফের বন্ধু কে এই দ্বীপ ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে হেরোইন—কুড়িগ্রামে গ্রেফতার ৩ নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, কারিগর গ্রেপ্তার

কুড়িগ্রামে মধ্যরাতে গ্রেফতার আ.লীগ নেতা আজাদ

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬ ৭:২৭ পিএম
শেয়ার করুন

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দিবাগত রাতে জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার আবুল কালাম আজাদ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় একটি এমপিওভুক্ত বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে তার গ্রেফতারকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর