1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে হঠাৎ বাসে আগুন - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

কুড়িগ্রামে হঠাৎ বাসে আগুন

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
শেয়ার করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সব কটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজের একটি বাস ভূরুঙ্গামারী বাসস্ট‍্যান্ডে তাদের সিটের খুটি ভেঙ্গে যাওয়ায় মিস্ত্রি দিয়ে ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ করছিল। দুপুরের দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে বাসের বেশির ভাগ আসনই পুড়ে ছাই হয়ে যায়।
আহসান এন্টারপ্রাইজের ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম‍্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুটি ভেঙে  গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েল্ডিং) করেছে। সেই ঝালাইয়ের আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাসটির সব কয়টা সিট পুড়ে গেছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন‍্য মিস্ত্রি  ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এতে সিটে আগুন লাগে। এ ঘটনায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *