1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প, বড় পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ইউরো দলে সুযোগ পেল রোনালদোর ছেলে তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি বিক্ষোভ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিএনপি জিপিএ-৫ ও পাসের হারে ঢাকা বোর্ডে সবার পেছনে মানিকগঞ্জ! সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাত, এক জেলে নিহত, আহত ৫

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ১২:৩৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রাবার বুলেটে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় মরাকুটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহানুর আলম (২৪) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে একদল ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ভারতীয় চোরাকারবারি জাহানুর গুলিবিদ্ধ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গোটা সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায়,লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করলে সকাল সাড়ে ৮টা থেকে ঘন্টার ব্যাপী পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে গোরকমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং ভারতীয় বিএসএফের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে গুলিতে নিহত ওই ভারতীয় চোরাকারবারির লাশ নিয়ে যায় বিএসএফ।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম জানান, ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্নরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করলে এক ভারতীয় হামলাকারী নিহত হয়। এর সাথে বাংলাদেশ বা বিজিবির কোন সম্পর্ক নাই। তবুও সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এই বিভাগের আরো খবর