1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় এক নারীকে ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, ৭ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেপ্তার - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

কুমিল্লায় এক নারীকে ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, ৭ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৮:৪৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় এক নারীকে প্রতারণার ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আব্বাস নামে এক প্রতারককে
র‍্যাব গ্রেফতার করেছে। অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে লিংকে ক্লিক করানোর মাধ্যমে মোবাইল হ্যাক করে অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অনলাইন প্রতারক আব্বাস ভোলার তজিমুদ্দিন উপজেলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। শনিবার (২২ নভেম্বর) কুমিল্লা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে ভোলার তজিমুদ্দিন উপজেলার গোলকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে মেজর সাদমান বলেন, গত ৫ নভেম্বর প্রতারণার ফাঁদে পা দেওয়া কুমিল্লার দেবিদ্বার এলাকার একজন ভুক্তভোগি নারী র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করেন, প্রতারকরা ভিকটিমের টিকটক আইডিতে নক করে তার সঙ্গে যোগাযোগ করে অনলাইনে চাকরির প্রলোভন দেখান। একপর্যায়ে রেজিস্ট্রেশনের কথা বলে ভিকটিমের তথ্য ও কিছু ছবি নেয়। পরে সেসব ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে ভিকটিমকে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সময়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরও টাকার দাবিতে প্রতারক আব্বাস ভিকটিমের ফেসবুক আইডি হ্যাক করে ফেসবুকের প্রোফাইল পিকচারে তার নগ্ন ছবি আপলোড করে এবং নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন গোলকপুর এলাকা হতে উক্ত প্রতারণার ঘটনায় জড়িত মূল হোতা মো. আব্বাসকে গ্রেপ্তার করে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *