1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি ও চোরাই পণ্য জব্দ - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দীপের তথ্যে গোলকধাঁধা, খোঁজ চলছে তাহসিফের সঙ্গে থাকা তরুণীর টাকার লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার হবে আল্লাহর ক্রোধ থেকে বাঁচার দোয়া কনস্টেবলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: এএসপি মিজানুর রহমান বাধ্যতামূলক অবসরে রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার আশুলিয়ায় অন্তত ৩০ কারখানায় ছুটি ঘোষণা মিরপুরে দুপুর পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ, পরে মার্কেট-কারখানা ভাঙচুর ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি ও চোরাই পণ্য জব্দ

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:৩৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে যৌথ অভিযান এবং সীমান্তবর্তী পালপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে ২৯ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ১০ বিজিবির অ্যাডজুটেন্টের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স দল রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে ১০ বিজিবির বিশেষ টহল দল পালপাড়া নামক স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি আটক করে।
দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
১০ বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরো খবর