1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুলাউড়ায় ভারতীয় ২ নাগরিক অবৈধ অনুপ্রবেশকালে আটক - আজকের কাগজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
উত্তরার বার থেকে যেভাবে মিরপুর গেলেন ‘অচেতন’ তরুণী গোসলে নেমে পাঁচ বোনের মৃত্যু ‘আমি সন্তানদের বাবাকে কী সান্ত্বনা দেব’ আইন পেশায় সফল হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জন করতে হবে : আইনমন্ত্রী নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ কেউ শিক্ষা-চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় আত্রাই নদীর পানি থেকে খেয়া জালে উঠে এলো দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা অস্ত্র-মাদক নিয়ে বাংলাদেশে ভারতীয় চক্র, বিজিবির অভিযানে গ্রেফতার ১ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু একেক দেশের একেক সংখ্যা, নেপাল তিব্বত সীমান্তে নিখোঁজদের তালিকায় কারা

কুলাউড়ায় ভারতীয় ২ নাগরিক অবৈধ অনুপ্রবেশকালে আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ৩:২৮ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ২ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৮ই অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা হলেন- ভারতের ঊনকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)।

বিজিবি’র ৪৬ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ।

এ সময় তাদের কাছে আলীনগর বিজিবি’র সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দু’জনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর. এবিএম শাহরিয়ার সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর