1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ

খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৭:১৭ পিএম
শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারকে বেশি গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকারের প্রশ্নে কখনো আপস করেননি।

দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে আমিনুল হক বলেন, “একদিন বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন— আমি প্রধানমন্ত্রী হতে চাই না; আমি শুধু চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার দূর হোক এবং দেশের মানুষ ভালো থাকুক।” তিনি বলেন, নেত্রীর সেই কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

আমিনুল হকের দাবি, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া জীবন–মৃত্যুর লড়াই করছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী দোয়া করছে।

দোয়া মাহফিলে মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর