1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গজারিয়ায় ডাকাতির সময় হাতেনাতে এক ডাকাত আটক - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ

গজারিয়ায় ডাকাতির সময় হাতেনাতে এক ডাকাত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৯:০০ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামে ডাকাতির সময় হাতেনাতে এক ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। আটক ব্যক্তিকে পরে পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জনের একটি ডাকাত দল টলার নৌকাযোগে ভাষারচর গ্রামে ঢুকে ডাকাতির চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে গ্রামবাসী মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিলে গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এসময় পাঁচ সদস্য পালিয়ে গেলেও এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলে জনতা। আটক ব্যক্তির নাম রবিন (২৮), সে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতুলি গ্রামের শহিদুল্লার ছেলে।

এলাকাবাসী আটক ডাকাতকে একটি প্রাইমারি স্কুলের পরিত্যক্ত ভবনে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

গজারিয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি খেলনা পিস্তল, একটি চাইনিজ কুরাল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *