1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ২:২০ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৯ উপকূলীয় জেলায় গত দুই বছরে ৬১ হাজার ৩৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় প্রায় ৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি।

মঙ্গলবার ২৫ অক্টোবর এসব তথ্য জানায় প্রধানমন্ত্রী কার্যালয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, ১৯ উপকূলীয় জেলায় দুই লাখ ১৯ হাজার ৬৯০ জন মানুষ এবং ৪৫ হাজার ৪৪২টি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে।  মোট ৭ হাজার ৪৯০টি আশ্রয় কেন্দ্রে ধারণ ক্ষমতা ছিল ৪২ লক্ষ ৭৪ হাজার।

উপকূলীয় জেলার আশ্রয়ণের ৬১ হাজার ৩৭৮ টি ঘরে প্রতিবেশী কয়েক লক্ষ মানুষ আশ্রয় পেয়েছে। ফলে জানমালের ক্ষতি অনেক কম হয়েছে।

দুর্যোগ সহনীয় ঘর হওয়ায় কোন ঘরের তেমন ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন মানুষ ঘর পাওয়ায় তাদের দুর্যোগ ঝুকি হ্রাস পেয়েছে। দুর্যোগকালীন সময়ে মানুষের ও গবাদী পশুর জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

এই বিভাগের আরো খবর