1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের সীতাকুন্ডে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি সহ গ্রেপ্তার ২ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

চট্টগ্রামের সীতাকুন্ডে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি সহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ৮:০৫ পিএম
শেয়ার করুন

বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিজান এবং এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজান (৫৩) ও সন্দ্বীপ থানার কালাভানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. মামুন (৩৮)। গ্রেপ্তার মামুনকে এ মামলার সন্দেহভাজন পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে র‍্যাব-৭।

র‍্যাব জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র‍্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় র‍্যাব-৭ এর পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মিজানকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ জানুয়ারি ভোরে বায়েজিদ থানা এলাকার বগুড়া নিবাস এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পলাতক আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *