1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগীকে গ্রেপ্তার - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয় ই-বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য করণীয় রাজউকের ১০৭৪ প্লট বরাদ্দ স্থগিত, তদন্তে সংসদীয় কমিটি ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ রিয়াদ-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের স্পিকার গালিবাফের সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: দূতাবাসের ব্যর্থতা থাকলে ব্যবস্থার সুপারিশ

চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:৪২ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর খুলশী থানার জালালাবাদ এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জসিম উদ্দিন (৩৭), আলম (৪০), মো. কাশেম (৩৫) ও মো. মোস্তাক হোসেন ওরফে রানা (২৫)। তাদের মধ্যে জসিম উদ্দিনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানা পুলিশ জানায়, গত রাত ১২টা ৪৫ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘তদন্তাধীন বিভিন্ন মামলায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

এই বিভাগের আরো খবর