1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‎লক্ষ্মীপুর মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপড়ীন, শিক্ষক কারাগারে - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪ বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে সিডিএর অভিযান অব্যাহত ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি টিআইবির আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি হাসনাত আবদুল্লাহর সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির চৌদ্দগ্রামে চড়-থাপ্পড়ের ঘটনার পর অসুস্থ, হাসপাতালে বাইক রাইডারের মৃত্যু সিংগাইরে অভিনব কায়দায় জুয়েলারীর ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ ৩ জন আটক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা

‎লক্ষ্মীপুর মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপড়ীন, শিক্ষক কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৬:৪৩ পিএম
শেয়ার করুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদ এখনো পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই দিন বিকেল চারটার দিকে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ছেলেকে পবিত্র কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে তিনি মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতিমধ্যে তার ছেলে কোরআনের চার পারা হিফজ সম্পন্ন করেছে। কিন্তু অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ছেলেকে যৌন নিপীড়ন করে আসছে বলে ছেলে তাদের জানায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রব জানান, যৌন নিপীড়নের অভিযোগে ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা করার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর