1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চালকের লাশ উদ্ধার গাজীপুরে - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

চালকের লাশ উদ্ধার গাজীপুরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ২:২৮ পিএম
শেয়ার করুন

গাজীপুরে নিখোঁজের চারদিন পর এক ইজিবাইক চালকের লাশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা সোমবার বিকেলে জানিয়েছেন। নিহতের নাম মো: হুমায়ুন কবির (৩৮)। তিনি রংপুর জেলা সদর থানার কাটাবাড়ি এলাকার মৃত রোস্তম আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন দেশীপাড়া এলাকার নজরুলের বাড়িতে স্বপরিবারে ভাড়া বাসায় থেকে এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক (মিশুক) চালাতেন হুমায়ুন কবির। প্রতিদিনের মতো গত বুধবার বেলা পৌণে ১২টার দিকে যাত্রী বহনের জন্য ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ ব্যাপারে তার স্ত্রী সেভেনা আক্তার শুক্রবার সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

কাশিমপুর থানার ওসি জানান, নিখোঁজের চারদিন পর রবিবার কাশিমপুর থানাধীন পুকুর থেকে তার লাশ প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। পরে লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে হুমায়ুন কবিরের লাশ শনাক্ত করেন। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি এবং ইজিবাইকটি পাওয়া যায় নি। সোমবার সন্ধ্যায় এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর